রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪৮বোতল ফেনসিডিলসহ নাজমা বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রংপুর-পীরগাছা সড়কে হাজী পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নাজমা বেগম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হাকিমপুর পৌরসভাধীন মধ্য বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। ওসি (ডিবি) দক্ষিন মনোজ কুমার রায়ের নেতৃত্বে উপ-পরিদর্শক আবু হোসেন, সহঃ উপ-পরিদর্শক আবু সাইদ সঙ্গীয় ফোর্স গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। নাজমা বেগম বোরকা পরিহিত অবস্থায় অটোরিকশা যোগে যাওয়ার পথে তাকে আটক করা হয়। বিশেষ একধরনের কালো কাপড় দিয়ে গায়ে বেঁধে ৪৮বোতল ফেনসিডিল পরিবহন করছিল সে।
ওসি ডিবি (দক্ষিণ) মনোজ কুমার জানায়, নাজমা বেগমকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু