ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনছার আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনছার আলী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের নবী হোসেনের ছেলে। ঘটনাটি ঘটে গতকাল ১৮ জুলাই বুধবার সকাল ১১টার দিকে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ঘটনার সময় আনছার আলী নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় আনছার আলীকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু