শাহ আমানতে যাত্রীর পায়ুপথে ১ কেজি স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারজাহ থেকে আসা এক যাত্রীর পায়ুপথ থেকে ১ কেজি ১৭০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় রমজান আলী নামে ওই যাত্রীকে আটক করা হয়।

কাস্টমস সূত্র জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন রমজান আলী। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়।

তাকে চ্যালেঞ্জ করলে প্রথমে বিষয়টি তিনি অস্বীকার করেন। পরে এক্সরে করে পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। তার পায়ুপথ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক রমজান আলীকে পরে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু