ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-আগরতলা সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের মধ্যে ১০ জনের নাম জনা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাকরিন হায়দার জানান, আখাউড়ার গাজী বাজার থেকে জেলা সদরের দিকে আসা দিগন্ত পরিবহনের (কুমিল্লা-ব ০৫-০১৬৭) একটি লোকাল বাস যাচ্ছিল। দ্রুত বেগে সদর উপজেলার ভাতশালা এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পরে এ ঘটনা ঘটে। এ সময় বাসের অন্তত ১৫জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে।
ইত্তেফাক/নূহু