ভারতীয় রণতরীতে হামলার পরিকল্পনা জঙ্গিদের

ভারতের রণতরীতে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। দেশটির গোয়েন্দাদের বরাত সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নৌবাহিনীর রণতরীতে হামলার ছক কষছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহম্মদ। গভীর সমুদ্রে নৌবাহিনীর যে রণতরীগুলো প্রহরায় আছে সেগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
 
সেজন্য গভীর সমুদ্রে প্রশিক্ষণও শুরু করেছে জঙ্গিরা। গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের বাহাওয়ালপুরে আরব সাগরে তারা প্রশিক্ষণ নিচ্ছে। রণতরীতে হামলা চালিয়ে নৌবাহিনীর অস্ত্র লুটের পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। এমনকি তাদের স্ক্যানারে রয়েছে সাবমেরিনও।