কুমিল্লা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৬৫.৪২ শতাংশ। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে।
 
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৪৯.৫২ ও জিপিএ-৫ পেয়েছিল ৬৭৮ জন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, চলতি বছর এ বোর্ডের অধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৮২০ জন।
 
তিনি আরও জানান, এই বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.০৫, ব্যবসায় শিক্ষায় ৬৫.১৩ ও মানবিকে পাসের হার ৫৬.৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৯৯ জন, ব্যবসায় শিক্ষায় ৯২ জন ও মানবিকে ৫৩ জন। 
 
ইত্তেফাক/কেআই