অপহরণ হওয়া অবশিষ্ট স্কুলছাত্রীরা আর ছাড়া পাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছে ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠী 'বোকো হারাম' এর এক কমান্ডো। খবর সিএনএন।
'বোকো হারাম' সন্ত্রাসী গোষ্ঠীর সাতজন সন্ত্রাসীকে গ্রেফতার করার পর এমন ঘোষণা দিলো সন্ত্রাসী গোষ্ঠীটি।
নাইজেরিয়া পুলিশের এক উর্ধতন কর্মকর্তা আজ সিএনএনকে বলেন, ২০১৪ সালের চিবক শহরের এক স্কুল থেকে ২০০ ছাত্রী অপহরণের কথা স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠীটি।
২৩ বছরের এক সন্ত্রাসী ময়িন্তা মডু বলে, অবশিষ্ট স্কুল ছাত্রীরা বোকো হারামের সেনাদের বিয়ে করেছে। তারা তাদের স্বামীদের ছেড়ে আসতে চায় না। মডু বোকো হারামের একজন হাই কমান্ডো। বোকো হারামের বিভিন্ন কিডন্যাপ অপারেশন সে পরিচালনা করে।
নাইজেরিয়ান পুলিশের এক ডেপুটি কমিশনার আব্বা কয়ারি সিএনএনকে বলেন, তারা বোকো হারামের মতবাদ মেনে নিয়েছে। তারা তাদের স্বামীদের ছেড়ে আসার কোন কারণ দেখছে না। আর যারা সেখান থেকে আসার জন্য মরিয়া হয়ে উঠেছিলো তাদের ইতিমধ্যে এক বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত দিয়েছে।
তিনি আরও বলেন, ২০১৪ সালের ওই অপহরণে কমপক্ষে ১০০ জন সন্ত্রাসী অংশ নিয়েছিলো।
উল্লেখ্য, ২০১৪ সালে নাইজেরিয়ার চিবক শহরের এক বোর্ডিং স্কুল থেকে কমপক্ষে ২০০ স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠী। গত বছর এক বিনিময় চুক্তির মাধ্যমে ৮২ জন স্কুল ছাত্রীকে ছেড়ে দিলেও তাদের কব্জায় আরও ১০০ জনের বেশি রয়েছে।
ইত্তেফাক/নূহু