মডেলিং প্রতিযোগিতার ফাইনালে মেয়েকে কোলে নিয়েই র্যাম্পে উঠে পড়েন মারা মারটিন। একটু এগিয়ে স্তন্যপান করাতে শুরু করেন মেয়েকে। পরে এ ঘটনার ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। দ্রুত ছবিটি ভাইরাল হয়ে যায় অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
এ ঘটনা ঝড় তুলেছে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে তার কাজের প্রশংসা করছেন। বলছেন, মারটিন কর্মক্ষেত্রে সন্তানকে স্তন্য পান করানোর বিষয়টিকে ইতিবাচকভাবে তুলে ধরে দারুন কাজ করেছেন।
স্টিফানি ওয়েল্ডার নামে এক নারী তার টুইটে বলেন, ‘এটি মোটেও অশ্লীল নয়। সন্তানকে দুধ খাওয়ানোর বিষয়টি স্বাভাবিক ব্যাপার হিসেবে তুলে ধরায় মার্টিনকে ধন্যবাদ।’ কেউ কেউ সমালোচনাও করেছেন এ পদক্ষেপের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ার ব্যাপারে মারটিন বলেন, ‘সবাইকে বার্তাটা দিতে পেরে ভাল লাগছে। ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।’
ইত্তেফাক/টিএস/নূহু