এসবি কর্মকর্তা ইমরান খান হত্যা; সন্দেহভাজন চারজন গ্রেফতার

পুলিশের বিশেষ শাখার (এসবি) ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যায় (৩৪) জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৯ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।

উল্লেখ্য, মামুন ইমরান খান ঢাকার উত্তরায় এসবি ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন। তিনি ৮ জুলাই রবিবার বিকেলে ঢাকার বনানী থেকে নিখোঁজ হয়েছিলেন।

তার মৃতদেহ ১০ জুলাই মঙ্গলবার দুপুরে আগুনে পোড়া এবং বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায় গাজীপুরের কালীগঞ্জের একটি জঙ্গলে।

এ ঘটনায় ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছিল রহমত উল্লাহ নামে এক ব্যক্তিকে এবং আফরিন নামে এক অভিনেত্রীকে। তারা দুজন পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল।

ইত্তেফাক/নূহু