'সেক্স ফর সিলেকশন' স্ক্যান্ডালে নাম লেখাল ভারতীয় ক্রিকেট!

ভারতীয় দলে নারী জোগান দিলে মিলবে রাজ্য দলে খেলার সুযোগ। এমন অভিযোগ উঠেছে আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লার একজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মুহাম্মাদ আক্রম সাইফির বিরুদ্ধে। এমন খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

এক হিন্দি নিউজ চ্যানেল নিউজ সুত্রে জানা যায়, এক ক্রিকেটারকে রাজ্যে দলে সুযোগ করে দেওয়ার পরিবর্তে যৌনকর্মী জোগাড় করে দিতে বলেন মুহাম্মাদ আক্রম সাইফি। এমন গুরুতর অভিযোগ করেছেন উত্তর প্রদেশ ক্রিকেটার রাহুল শর্মা।

রাহুল শর্মা ও মুহাম্মাদ আক্রমের ফোন কথোপকথন রেকর্ড করে। আক্রমকে রেকর্ডে বলতে শোনা যায়, 'রাজ্যে দলে তাকে সুযোগ করে দিবে কিন্তু বিনিময়ে তাকে এক পাঁচ তারা হোটেলে যৌনকর্মী সরবরাহ করে দিতে হবে। অন্য এক রেকর্ডে রাহুল শর্মাকে কিছু ম্যাচ পরেই খেলানোর প্রতিশ্রুতি দিতে শোনা যায়।'

সব অভিযোগ উড়িয়ে দিয়ে মুহম্মাদ আক্রম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। আমার ইমেজ খারাপ করতে এ অভিযোগ করা হচ্ছে।'    

এ ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মাদ কাইফ, আর পি সিং সহ বেশ কয়েকজন।

ইত্তেফাক/জিআরএস/নূহু