ট্রাম্পকে 'ন্যাতানো নুডলস' বললেন শোয়ার্জনেগার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'ন্যাতানো নুডলস' বলে কটাক্ষ করেছেন হলিউডের সুপারস্টার এবং ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুই দেশের নেতার বৈঠক হয়। বৈঠকে মার্কিন নির্বাচনে রুশ গোয়েন্দাদের ভূমিকা নিয়ে কথা ওঠে। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ গোয়েন্দাদের কোনো রকম হস্তক্ষেপ ছিল না বলে ট্রাম্প স্বীকার করেন।

শোয়ার্জনেগার আরও বলেন, 'পুতিনের সঙ্গে আপনার বৈঠক আমি দেখেছি। সেখানে আপনাকে 'ন্যাতানো নুডলসের' মত লাগছিল। আমার মনে হচ্ছিল আপনি এই বুঝি তার কাছে একটি অটোগ্রাফ অথবা সেলফি তোলার আহবান জানাবেন।'

ইত্তেফাক/জিআরএস/নূহু