ফ্লোরিডার আকাশে প্রাণ গেল ভারতীয় পাইলটের

দুইটি প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হয় ফ্লোরিডার মাঝ আকাশে। এতে প্রাণ হারান তিনজন। এদের মধ্যে রয়েছেন ভারতীয় পাইলট নিশা সেজওয়াল। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি মিয়ামি হেরাল্ড পত্রিকাকে জানায়, প্রশিক্ষাণার্থী পাইলটরা বিমান দুটি চালাচ্ছিলেন। হঠাৎ একটি অপরটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিমান দুটির মালিকানা ডিন ইন্টারন্যাশনাল নামে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের। গেল এক দশকে ২ ডজনের বেশি দুর্ঘটনায় পড়েছে এই প্রতিষ্ঠানের বিমানগুলো। গেল বছরের সেপ্টেম্বরে এখানে যোগ দেন নিশা সেজওয়াল।

ইত্তেফাক/টিএস/নূহু