কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় দুলাল মিয়া (৩৬) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
দুলাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তদারপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী গোমারবাড়ি গ্রামে ভাড়া থাকতেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই রেজাউল করিম জানান, ঢাকামুখী অজ্ঞাতনামা একটি দ্রুতগামী ট্রাক বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে দুলাল মিয়ার রিকশাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে দুলাল মিয়া নিহত হন। পুলিশ লাশটি উদ্ধার শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
ইত্তেফাক/আরকেজি