সরিষাবাড়ীতে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩জন নিহত ও ৩জন আহত হয়েছেন। উপজেলার তারাকান্দি-ভূঞাপুর সড়কের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকে চাপা পড়া লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ট্রাক চালক আনিছ পলাতক রয়েছেন। নিহতের পরিবার-পরিজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। নিহতরা হলেন- উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চার পাড়া গ্রামের আব্দুল বারেক (৬০), রিয়াজ উদ্দিন নিমাই সরদার (৫০), পুঠিয়ার পাড় গ্রামের নাজির হোসেন (৫২)। আহতরা হলেন- হয়রত আলী ( ৬০), শহিদ ও আইজ উদ্দিন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মালবাহী ট্রাকটি ঢাকার কেরানীগঞ্জ জুট মিল থেকে যন্ত্রপাতি নিয়ে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে স্বপন মিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আনা সময় পথিমধ্যে উপজেলার তারাকান্দি-ভূঞাপুরে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ জোয়াহের হোসেন জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/আরকেজি