মির্জাপুরে উপজেলা সদরের কলেজ রোডের সৈয়দ টাওয়ার সংলগ্ন সৈয়দ মনসুর টাওয়ারের ১০তলা ভবনের মোবাইলের চারটি শো-রুমের তালা ভেঙ্গে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের দেড় শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাহাদারসহ তিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
আজ শুক্রবার সৈয়দ মনসুর টাওয়ারে মালিক খন্দকার তোষার এবং শরিফুল ইসলাম শরিফ জানান, বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাতের কোন এক সময় চোরের দল ভবনের দুই তলায় মোবাইলের মার্কেটে ঢুকে রুপা মোবাইল সিটির ৫০টি, মোবাইল ফেয়ারের ৩০টি, স্যামসাম গ্যালারির ৪০টি ও স্মাট জোন মোবাইল শো-রুমের ২৭টি মোবাইল চুরি করে। সকালে ব্যবসায়ীরা দোকানের ভাঙ্গা তালা দেখতে পেয়ে ভবনের মালিক ও পুলিশকে খবর দেন।
মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক মিজান, ওসি (তদন্ত) শ্যামল কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাহাদার আব্দুস সালাম, মো. মহিম ও সুলেমান নামের তিনজনকে জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি