খুলনায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

খুলনায় চার হাজার পিস ইয়াবাসহ মো. রফিকুল ইসলাম ও মোশারফ হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব)-৬ সদস্যরা। শুক্রবার নগরীর হরিণ টানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
র‌্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশিদ জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে  ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হরিণ টানা এলাকায় রফিকের ঘেরের বাসায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রফিক ও মোশারফকে আটক করা হয়।
 
র‌্যাব কর্মকর্তা দাবি করেন, রফিকের ঘেরের আশপাশে অন্য কোনো বাড়ি ঘর নেই। এই ঘেরের ঘরে নিরিবিলি পরিবেশে আটককৃতরা মাদক এনে ব্যবসা করতেন।
 
ইত্তেফাক/এএম