মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কমলগঞ্জ উপজেলার কালিপুর এলাকার সুলেমান মিয়া (৩৫) এবং বড়লেখা উপজেলার আসকর আলী (৪৬)। পুলিশ তাদের কাছ থেকে একটি ছুরি, দুটি দা, একটি সিঁধকাটি ও একটি লোহার পাইপ উদ্ধার করেছে।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এএম