ইসলামি শরীয়াহ অনুসারে শরীরের লোম উঠানো ও দাড়ি কামানো জায়েজ নেই বলে আনুষ্ঠানিক ফতোয়া দিলেন, ভারতের দেওবন্দের আলেমরা। তবে তারা বলছেন, এ কাজ হারাম নয়। স্থানীয় আব্দুল আজিজ নামে এক মুসলিমের প্রশ্নের জবাবে এ মত দেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
লিখিত উত্তরে দেওবন্দের ফতোয়া বোর্ড বলেন, ‘গোফ, বগল ও নাভির নীচের অংশ ব্যতিত শরীরের অন্য কোন স্থানের লোম উঠিয়ে ফেলা এবং দাড়ি কামানো শরীয়তে অনুমোদিত নয়। এটি ইসলামি আদবেরও বরখেলাপ।’
যোগাযোগ করা হলে দেওবন্দ আলেম মাওলানা সেলিম আশরাফ বলেন, ‘শরীয়াহ আইন অনুযায়ী ফতোয়া সম্পূর্ণ সঠিক। আপনাকে বুঝেতে হবে ইসলামি আদবগুলো পালন না করাকে আমরা কিন্তু হারাম বলছি না।’
ইত্তেফাক/টিএস