বিজয়নগরে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিল থেকে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রাম সংলগ্ন বিলের পানিতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
 
বিজয়নগর থানার ওসি আলী আর্শাদ জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কেউ ওই যুবকককে হত্যার পর বিলের পানিতে ফেলে রেখে যায়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
 
ইত্তেফাক/এএম