ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছে চীন

চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। অন্যদিকে রপ্তানিতে মধ্যপ্রাচ্যের ক্ষুদে রাষ্ট্র ইসরায়েলের অবস্থান ৪৫তম। সুতরাং চীনের কাছে ইসরায়েলের সবচে বড় পরিচয় দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। সে হিসেবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক বিরোধে যুক্তরাষ্ট্রের দিকেই থাকার কথা ইসরায়েলের।
 
চীনা বাণিজ্য নীতি অনুসারেও ইসরায়েলের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক শিথিল হওয়ার কথা। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। 
 
ডোনাল্ড ট্রাম্প যখন চীনের রপ্তানির ওপর একের পর এক শুল্ক আরোপ করে চলেছেন, তখনই ইসরায়েলি প্রেসিডেন্ট বেনজামিন নেতানিয়াহু চীনা বিনিয়োগ গ্রহণে তার দেশের কোম্পানিগুলোকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে রীতিমতো বাণিজ্য যুদ্ধ চলার সময়ে ঘনিষ্ঠ মার্কিন মিত্র ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে ভিন্ন অবস্থান নিয়েছে চীন। 
 
২০১৬ সালে ইসরায়েলে চীনের সরাসরি বিনিয়োগ তিনগুণ বেড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলারে দাড়িয়েছে। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, ইসরায়েলে বিনিয়োগের ক্ষেত্রে চীন অচিরেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।
 
একই সময়ে চীনের বাজারেও উল্লেখযোগ্য হারে প্রবেশ করছে ইসরায়েলি কোম্পানিগুলো। 
 
ইত্তেফাক/টিএস