জামালপুরের মেলান্দহে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেতমারী গ্রামের আ. হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৫), শেখ সাদি গ্রামের আলফাজের ছেলে আসাদ (৩৫) ও গিয়াসউদ্দিনের ছেলে রিপন (১৮)।
স্বজনরা জানান, আজ বিকাল পৌনে ৫টার দিকে বাড়ির আঙ্গিনায় বজ্রপাত হলে হাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, বৃষ্টির সময় বাড়ি যাওয়ার পথে শেখ সাদি গ্রামের আসাদ ও রিপন বজ্রাঘাতে মারা যান।
ইত্তেফাক/এমআই