ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্যকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক আদেশে এ বদলির আদেশ দেয়া হয়। বুধবারও একই বিভাগ থেকে ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা আলিম মাহমুদকে নবগঠিত রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।
ইত্তেফাক/এমআই