‘শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি, প্রতিহিংসার নয়’

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, আমি শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি, প্রতি হিংসার রাজনীতি করি না।
 
শিবপুর উপজেলা যুবলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা উপজেলা মিলনায়তনে শুক্রবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ঐক্যবব্ধ হয়ে আগেও কাজ করেছি, এখনো করবো দলের প্রয়োজনে।
 
বিশেষ অতিথি  হিসেবে ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। 
 
উপজেলা যুবলীগের সভাপতি মাহাবুব আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামালের পরিচালনায় উপজেলা, ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই