কাহারোল উপজেলার সাইনগর গ্রামে শুক্রবার রাতের আঁধারে প্রায় ২৫০টি আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কাহারোল থানায় একটি অভিযোগ দিয়েছেন বাগান মালিক।
বাগান মালিক মসলেম উদ্দীন জানায়, তিনি দীর্ঘদিন থেকে ওই এলাকার ৮৬৪নং দাগের ৪২ শতক জমিতে আম বাগান লাগিয়ে ভোগ দখল করে আসছেন। পূর্ব শত্রুতার জেরে তার বাগানের ২৫০টি আমগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে।
ইত্তেফাক/আরকেজি