মোহনগঞ্জে অটোরিকশার চাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশার চাপা পড়ে নূরজাহান বেগম (৬৫) নামের বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের মোহনগঞ্জ খালুয়া সড়কের মামুদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী পুলিশ সূত্রে জানা গেছে, সমাজ সহিলদেও ইউনিয়নের মামুদপুর গ্রামের জজমিয়ার স্ত্রী নূরজাহান বেগম নিজ বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় মোহনগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরজাহান বেগম মৃত ঘোষণা করেন।
 
মোহনগঞ্জ থানা ওসি মো. শওকত হোসেন জানান, নিহতের স্বজনদের খোঁজ নেয়া হচ্ছে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য।
 
ইত্তেফাক/কেকে