নগরীর কর্ণফুলী সেতু এলাকা থেকে শনিবার ভোরে মো. হামিদুল ইসলাম কাজল (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার ব্যাগ তল্লাশি করে ৪১ হাজার ৩৯০ পিস উদ্ধার করা হয়।
র্যাব জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমূখী ‘লন্ডন এক্সপ্রেস’ নামে বাসটিকে সংকেত দিয়ে থামানো হয়।পরে র্যাব বাসটিতে তল্লাশি শুরু করে। এসময় বাসের যাত্রী হামিদুল বাস থেকে নেমে পালানো চেষ্টা করলে র্যাব তাকে আটক করে। এসময় তার হাতে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হামিদুল ইসলাম কাজল কক্সবাজার জেলার রামু উপজেলার মেরংলোয়া গ্রামের মৃত জমির হোসেনের ছেলে।
ইত্তেফাক/কেকে