ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা নামক স্থান থেকে অজ্ঞাত(২০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি।
 
রেলওয়ে পুলিশ জানান, দুপুরে ভাতশালা রেললাইনের পাশ থেকে মস্তকবিহীন অজ্ঞাত ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
 
আখাউড়া রেলওয়ে থানার (ওসি) শ্যামল কান্তি দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ