ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল ধ্বংস করল সেনাবাহিনী

 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা দুটি মর্টার শেল ধ্বংস করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার বিকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ এলাকায় একটি খোলা মাঠে মর্টার দুটি ধ্বংস করা হয়।
 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মালেক জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার মন্দাভাগ গ্রামের বাজারের পাশে একটি পুকুরের পানি সেচের কারণে কমতে থাকে। এসময় স্থানীয় জাকির মিয়া ও সুখন মিয়া নামে দুজন পুকুরে মর্টার শেল দুটি দেখতে পায়। পরে তারা কসবা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে।
 
ওসি আরো জানান, পরে কুমিল্লা সেনানিবাসের আর্টিলারি ইউনিটের অধিনায়ককে বিষয়টি অবহিত করা হয়। শনিবার বিকালে মেজর হোসনে আরার নেতৃত্বে সেনাবাহিনীর একটি বোমা বিস্ফোরক দল এসে মর্টারসেলগুলো ধ্বংস করেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ