সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশের চিকিৎসককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশের চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার টেক্সাস রাজ্যের হিউস্টনে টেক্সাস মেডিক্যাল সেন্টারের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। সকালে তিনি বাইসাইকেল চালাচ্ছিলেন। এই সময় আরেকটি বাইসাইকেল থেকে তাকে গুলি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মার্ক হসকনেস্ট সিনিয়র বুশের ব্যক্তিগত চিকিত্সক ছিলেন।
 
হিউস্টনের পুলিশ কর্মকর্তা ট্রয় ফিনার এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে সাউথ মেইন স্ট্রিটে বাইসাইকেল চালাচ্ছিলেন ৬৫ বছর বয়সী মার্ক হসকনেস্ট। হামলাকারী দুটি গুলি করে পালিয়ে যায়। কয়েকজন প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে। তাদের বক্তব্য নিয়ে হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।-সিএনএন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ