বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে পৌনে ৫ হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত শুক্রবার ভোর থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত ডিএমপির সবকটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৩ লাখ ২৩ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে অভিযানকালে ২৮টি গাড়ি ডাম্পিং ও ৭০৩টি গাড়ি রেকার করা হয়েছে।