চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল হুদাইফা নামে (১৮ মাস) এক শিশু নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গোলাম রসুলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। হুদাইফা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর মহল্লার গোলাম রসুলের ছেলে। 
 
সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, শিশুটি বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নাচোলগামী একটি ‘মিশুক’ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি