‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হবে সকল যুদ্ধের বাপ’: রুহানি

যুক্তরাষ্ট্রের বোঝা উচিত, ইরানের সঙ্গে যুদ্ধ হবে সকল যুদ্ধের বাপ, পরিণতি হবে ভয়াবহ, বললেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
 
২০১৫ সালে ৬ বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পারমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসায় নতুন করে বাণিজ্যিক ও আন্তর্জাতিক চাপে পড়েছে ইরান।
 
তেহরানে কূটনীতিকদের সঙ্গে সভায় রুহানী ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, ‘সিংহের লেজ নিযে খেলবেন না, নইলে পস্তাতে হবে।’
 
সম্প্রতি ইরানের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আনে ইরান। এ প্রসঙ্গে রুহানি বলেন, ‘আপনি (ট্রাম্প) ইরানকে খেপানোর মতো অবস্থানে নেই, এটি করবেন না।’
IMG0
এর আগে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘পরমাণু কর্মসূচী থেকে ইরানকে সরিয়ে আনতে তারা দেশটিতে বিক্ষোভ উস্কে দেয়ার চেষ্টা করছেন।’
 
ইত্তেফাক/টিএস