তাড়াশে শিক্ষা ভ্রমণে অংশ নিলেন সুবিধাবঞ্চিত ২৫ জন শিশু ও তাদের অভিভাবকরা। শনিবার ভিলেজ ভিশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের জন্য এ ব্যতিক্রমী ভ্রমণ ও বনভোজনের আয়োজন করে। আয়োজক সংগঠনের পরিচালক শরীফ খন্দকার বলেন, প্রেসক্লাব চত্বর থেকে সকালে শিশুদের চকরসুল্লাহ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে তারা আনন্দ ভাগাভাগি করেন। সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশের জন্য প্রতিবছর এধরনের শিক্ষা ভ্রমণের আয়োজন করা হয়ে থাকে।