চট্টগ্রামে পুলিশ সদরদফতরের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের লালদিঘীর পাড়ে অবস্থিত নগর পুলিশ সদরদফতরের গোয়েন্দা কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
IMG0
এ খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
 
স্থানীয়রা জানান, বেলা ১১টার পরে নগর গোয়েন্দা কার্যালয়ের চারপাশে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। এরপর আগুন জ্বলতে দেখা যায়।
 

ইত্তেফাক/এএম