ভারতের পশ্চিমবঙ্গে শিয়ালদহের কাছে বৈঠকখানা বাজারে একটি পুরনো পাঁচ তলা বাড়ি ভেঙে মৃত্যু হল একজনের। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরো কয়েকজন। পুলিশ ও উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত দু’জনকে উদ্ধার করতে পেরেছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। খবর এই সময়’র।
সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, গতকাল রাত আড়াইটার দিকে শিয়ালদহের কাছে বৈঠকখানা বাজারের মুড়িপট্টিতে একটি দোতলা বাড়ির একাংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বেশ কয়েকজন।
ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে গুরুত্বর আহত এক ষাট বছর বয়সী এক ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিছুক্ষণ পরেই অপর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।
IMG0
এছাড়া হাসপাতালে ভর্তি করা হয় আরও ২ জনকে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।
এদিকে, ইন্ডিয়াটুডে’র এক খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশে এক পাঁচতলা ভবন ধ্বসে পড়ে এক আট বছর বয়সী শিশুসহ অন্তত দু’জন প্য়েরাণ হারিয়েছেন। গতকাল বিকেলের দিকে এই ঘটনা ঘটে। সেখানেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/ জেআর