যশোরে রেললাইনের পাশ থেকে দুই যুবকের লাশ উদ্ধার

যশোরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। সোমবার সকালে যশোর সদর উপজেলার বারীনগর-মথুরাপুর মাঠপাড়া এলাকায় রেললাইনের পাশে ওই দুই যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। বেলা ১১টার দিকে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে।

যশোর রেলস্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মনির হোসেন জানান, সোমবার সকালে হৈবতপুর ইউনিয়ন পরিষদ সদস্য শাহজাহানের মাধ্যমে জানতে পারেন রেললাইনের ধারে দুইজনের ছিন্নভিন্ন মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, হত্যা করে মরদেহ দুটি রেললাইনের পরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। একজনের ধড় থেকে মাথা বিচ্ছিন্ন এবং অপরজনের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন এবং মগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদের একজনের পরনে জিন্সের প্যান্ট এবং অপরজনের পরনে সাদা চেক লুঙ্গিা রয়েছে।

ইত্তেফাক/নূহু