সাথী হত্যাকারীদের গ্রেফতার দাবিতে থানার সামনে অবস্থান

গফরগাঁওয়ে গৃহবধূ সাথী আক্তারকে (১৪) যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার প্রতিবাদ, খুনিদের গ্রেফতার এবং বিচার দাবিতে শনিবার থানা ঘেরাও ও মানববন্ধন করা হয়েছে।

গফরগাঁও প্রেসক্লাবের সামনে কলেজ রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মো. একিন আলী, চরআলগী ইউপির মহিলা সদস্য আসমা খাতুন, রুমা আক্তার, সাথীর মা রেহেনা আক্তার প্রমুখ। পরে জনতা খুনীদের গ্রেফতারের দাবিতে গফরগাঁও থানা ঘেরাও করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়।