ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (১৬) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার স্টেশন সংলগ্ন বাওনজান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন মজুমদার জানান, ওই এলাকার রেললাইনে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদেরকে খবর দেয়। খবর পেয়ে বিকালে এসআই শাহবুদ্দিন লাশটি উদ্ধার করে।

তিনি জানান, নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। নিহতের মাথায় মারাত্মক জখম হয়েছে। পরিচয় পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরনে নিল রং এর ফুল প্যান্ট ও গেঞ্জি ছিলো।

ইত্তেফাক/নূহু