উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার সিলেটের ৬ মেয়র প্রার্থীর

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ছয় মেয়রপ্রার্থী নগর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। তাদের মধ্য থেকে যিনি নির্বাচিত হবেন তাকেই নগর উন্নয়নে সহযোগিতা করে যাবেন অন্য প্রার্থীরা। সিসিক নির্বাচন-২০১৮ সামনে রেখে সিলেটে দৈনিক যুগান্তর আয়োজিত ‘কেমন মেয়র চাই’ শীর্ষক গোলটেবিলে মেয়র প্রার্থীরা এ অঙ্গীকার করেন।
 
আজ সোমবার দুপুরে নগরীর অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত গোলটেবিলে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের কেন্দ্রীয় নেতা মেয়রপ্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিপিবি-বামদলের মেয়রপ্রার্থী মো. আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের।
 
ইত্তেফাক/কেকে