গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে শনিবার গলায় বিস্কুট বেঁধে মিতা মণ্ডল (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে খ্রিস্টান সম্প্রদায়ের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা ও মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মিলন মণ্ডলের মেয়ে।
স্থানীয় নান্টু সরকার জানান, শিশু মিতা দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বিস্কুট খাচ্ছিল। এ সময় গলায় বিস্কুট বেঁধে গেলে মিতা অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।