দৈনিক ইত্তেফাকের নোয়াখালীর হাতিয়া সংবাদদাতা কৃষ্ণ চন্দ্র মজুমদারের বাবা ও হাতিয়ার ওছখালি বাজারের বিশিষ্ট (পল্লী) চিকিৎসক গোপাল চন্দ্র মজুমদার (৯২) সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিকেলে হাতিয়ার পারিবারিক শ্মশানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ সমাধিস্থ করা হয়।
ডাক্তার গোপাল চন্দ্র মজুমদারের মৃত্যুতে নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আয়েশা আলী, সাবেক এমপি মোহাম্মদ আলী পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু