কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া হাজতি মো. ইউনূস (৫৫) কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি বিচারাধীন একটি মাদক মামলায় ২০১৬ সাল থেকে কারান্তরীণ রয়েছেন।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. বজলুর রশীদ আখন্দ বলেন, সকাল ১০টার দিকে হঠাত্ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। এরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। ১০টা ৪০ মিনিটে সেখানে পৌঁছার পর চিকিত্সাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তিনি আরো জানান, সদর হাসপাতালের চিকিত্সক জানিয়েছেন- হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন।