উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত জনপদ পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করে মঙ্গলবার সকালে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।
কক্সবাজার র্যাব ৭ এর কোম্পানি কমান্ডার মেজর মেহদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— বালুখালী জুমেরছড়া গ্রামের মৃত ছৈয়দ মোস্তফার ছেলে জাফর আলম (৪২), একই এলাকার আব্দুর রহিমের ছেলে গফুর মিয়া (৩২) ও মৃত জামাল হোছনের ছেলে মো. ছলিম (২৮)।
তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উখিয়া থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/এএম