মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান শেখ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় নাইম শেখ নামের আরো এক কিশোর গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার কঠুরাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। রমজান ওই গ্রামের জাকির শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়িতে বৈদ্যুতিক তার নষ্ট হয়ে গেলে রমজান ও নাঈম ওই তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে মুকসুদপুর সদর হাসাপতালে নেওয়ার পথে রমজান শেখের মৃত্যু হয়।

ওসি মোস্তফা কামাল পাশা ঘটনা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু