শিবগঞ্জে ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

ফেন্সিডিলসহ পিতা ও দুই পূত্র আটক হয়েছে থানা পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নাধীন কানসাট-খাসেরহাট সড়কের গোপালনগর মোড়ে।

আটক ব্যক্তিরা হলো, শাহাবাজপুর ইউনিয়নাধীন আজমতপুর মন্ডলপাড়া গ্রামের নৈমুদ্দিনের ছেলে জামাল উদ্দিন(৪৫), তার ছেলে কামাল উদ্দিন (১৯) ও উপচাকপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে শাহ আলম(৩০)।

শিবগঞ্জ থানার এসআই আইনুল হক জানান, ফেন্সিডিল কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কানসাট-বিনোদপুর আঞ্চলিক সড়কের গোপালনগর মোড়ে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ উক্ত  তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু