মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্টে মো: পিয়ান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়ান শহরতলীর শিমুলতলার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরের পর শিমুলতলীর নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ড নষ্ট হয়ে গেলে পিয়ান মেরামত করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মো: আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু