কলকাতায় ২ জেএমবি সদস্য গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় মঙ্গলবার তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
 
গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলো- ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মুশারফ হোসেন এবং রুবেল আহমেদ। তারা একাধিক নাশকতা এবং খুনের মামলার আসামি।
 
কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, মুশারফ এবং রুবেল এ বছরের শুরুর দিকেই সীমান্ত পেরিয়ে কলকাতায় যায়। তারা গত কয়েক মাস ধরেই গাজিয়াবাদের কাছে গৌতম বুদ্ধ নগরে গা ঢাকা দিয়েছিল। ব্যাপক পুলিশি ধরপাকড় থেকে বাঁচতে তারা এখানে আশ্রয় নিয়েছিল।
 
ইত্তেফাক/আরকেজি