কক্সবাজারে ইয়াবাসহ দুই পাচারকারী আটক

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ১৫৫ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার ভোররাতে পৃথক সময়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: রাঙ্গামাটি জেলার বাংলা গ্রামের নজির আহমদের ছেলে মো. নুরুল ইসলাম (৩৮) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের মো. নুর হোছনের ছেলে মো. আবছার (২৩)। কক্সবাজার ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক আশরাফউল্লাহ রনি জানিয়েছেন, কক্সবাজার-টেকনাফ সড়কের খুনিয়াপালং ও পালংখালীর বটতলী বাজার এলাকায় যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।