২ মেয়রকে মৌখিক সতর্ক করলো ইসি

আচরণবিধি লঙ্ঘন করে রাজশাহী ও বরিশাল সিটিতে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে খুলনা ও গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়রকে মৌখিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয় থেকে পাঠানো চিঠিতে তাদের সতর্ক করা হয়।
 
রাজশাহী সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান ইত্তেফাককে বলেন, খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেককে মৌখিক সতর্ক করা হয়েছে।
 
সম্প্রতি রাজশাহী সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারণায় অংশ নেন খুলনা সিটির নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক। অন্যদিকে বরিশাল সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে প্রচারণা চালান গাজীপুরের নতুন মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম।
 
তাদের নির্বাচনী প্রচারণার খবর গণমাধ্যমে আসার পর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসাররা জানান, শপথ না হওয়ায় নবনির্বাচিত মেয়ররা সিটি করপোরেশনে প্রচারণায় অংশ নিতে পারবেন। পরে গত সোমবার বিএনপি সিইসির কাছে ওই দুই মেয়রের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে।