আগুন নিয়ন্ত্রণে থার্মার ইমেজিং ক্যামেরা ব্যবহারে সফলতা

রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে নতুন পদ্ধতি প্রয়োগ করে ফায়ার সার্ভিস সফল হয়েছে। থার্মার ইমেজিং ক্যামেরা ব্যবহার করে আগুন মাত্র ১৬ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
 
গতকাল সকাল সোয়া ৯টার দিকে বঙ্গবাজার মার্কেটের দক্ষিণ পাশে ও পুলিশ সদর দফতরের পশ্চিম পাশে ৩য় তলা কাঠের মার্কেটের ২য় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ১৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র বলছে, পুরাতন বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান জানান, আমাদের থার্মার ইমেজিং ক্যামেরা নামে একটি মেশিন আছে। যা ধরলে বোঝা যায়, কোথায় আগুন অবস্থান করছে।